রবিবার, ৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ঢাকার বাতাসে স্বস্তি নেই, দূষণের শীর্ষে আগারগাঁও ● দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের আহ্বান ● মিরকাদিম ও মাওয়া মৎস্য আড়তের চিত্র সরবরাহ বাড়লেও চড়া দামে ইলিশের কেনাবেচা ● কারাবন্দী সাবেক এমপি ফয়সাল বিপ্লবের মানবিক উদ্যোগ নিহত জাহেদ নেপারীর পরিবার পেলেন এক লাখ টাকা ● টঙ্গীবাড়ীতে মোয়াজ্জেম শিকদারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ জন ● গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ. ● টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী ● টঙ্গীবাড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজদীখানে আলোচনা সভা ● সিরাজদীখানে ওয়ারেন্টভুক্ত আসামির বদলে ছোট ভাইকে ৯ ঘণ্টা আটকের অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গনকপাড়া ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল দেওভোগের অনির্বাণ ক্লাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৭:৫৮ এ এম
গনকপাড়া ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল দেওভোগের অনির্বাণ ক্লাব

মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গনকপাড়া মিলন ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
গতকাল শুক্রবার বিকেলে গনকপাড়ায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব, গনকপাড়াকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দেওভোগের অনির্বাণ ক্লাব।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মাঠজুড়ে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে অনির্বাণ ক্লাব।
গনকপাড়া মিলন ক্লাবের সভাপতি মাকসুদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সুলতান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য গুলজার হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, জেলা ক্রীড়া সাবেক কাউন্সিলর তুষার আহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনকপাড়া মিলন ক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম অপু,। নাজমুল হাসান অপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোশাররফ শেখ, মো. রফিক খন্দকার, দেলোয়ার খন্দকার, আনোয়ার হোসেন মিঠু, মো. নুরে আলমসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মাকসুদুল ইসলাম রনি বলেন, “তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্ট সফল করতে যারা সহযোগিতা করেছেন, অতিথিবৃন্দ, খেলোয়াড়, আয়োজক ও দর্শকসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও গণকপাড়া মিলন ক্লাবের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম সুমন। খেলা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি রাজীবুল হাসান জুয়েল। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লিমনসহ অন্যান্য সদস্যরা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)