বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রামপালের ৮০ লাখ টন কয়লা: বিদেশি তিন প্রতিষ্ঠানের দৌড়ে লিয়ানেক্স ● অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, এবার বৈধতার প্রক্রিয়া ● গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক পাঠ পরিকল্পনা তৈরী ও দুর্বল শিক্ষার্থীর ● গজারিয়ায় নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক; নারীদের আত্মনির্ভরশীল না করে বাল্যবিয়ে দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না. ● লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ একজন গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র ও সরঞ্জাম ● অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে নানা প্রস্তাব ● গজারিয়া স্কাউটস ভবন উদ্বোধন ও ইউনিফর্ম বিতরণ. ● শ্রীনগরে বাড়ৈখালী ইউপি সদস্য ও যুবলীগ নেতা সেন্টু গ্রেপ্তার, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ● টঙ্গীবাড়িতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা ● সিরাজদীখানে আ.লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:৩১ এ এম
সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।


গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।


অভিযানকালে ভাটার মালিক বা সংশ্লিষ্ট কাউকে উপস্থিত না পাওয়ায় অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনার দায়ে তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।


বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো,মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকস, মেসার্স নূর ব্রিকস ম্যানুফ্যাকচার ও মেসার্স একতা ব্রিকস।


অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)