বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সীগঞ্জে ইউপি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ● মুন্সীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক কৌশল শেখালেন জেলা প্রশাসক ● মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে বিদায় সংবর্ধনা ● ২০২৭ সালের এইচএসসিতে ৫০ শতাংশ জিপিএ-৫ অর্জনের আহ্বান জেলা প্রশাসকের ● নারী-শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে জুবাইদা-সোফির আলোচনা ● শ্রীনগরে মন্দিরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন ● টঙ্গীবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ● টংগিবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● গজারিয়া প্রেসক্লাবের কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ. ● গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:৪১ এ এম
মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ

মুন্সীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। অপরাধ দমনে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অক্টোবর মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসনের সব দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। মাদক, কিশোর গ্যাং, অপরাধ ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করতে হবে।

এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিবিড় তদারকি এবং সভায় গৃহীত সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি, জেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা-সংক্রান্ত জেলা মনিটরিং কমিটি, জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জেলা কমিটি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)