বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রামপালের ৮০ লাখ টন কয়লা: বিদেশি তিন প্রতিষ্ঠানের দৌড়ে লিয়ানেক্স ● অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, এবার বৈধতার প্রক্রিয়া ● গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক পাঠ পরিকল্পনা তৈরী ও দুর্বল শিক্ষার্থীর ● গজারিয়ায় নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক; নারীদের আত্মনির্ভরশীল না করে বাল্যবিয়ে দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না. ● লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ একজন গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র ও সরঞ্জাম ● অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে নানা প্রস্তাব ● গজারিয়া স্কাউটস ভবন উদ্বোধন ও ইউনিফর্ম বিতরণ. ● শ্রীনগরে বাড়ৈখালী ইউপি সদস্য ও যুবলীগ নেতা সেন্টু গ্রেপ্তার, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ● টঙ্গীবাড়িতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা ● সিরাজদীখানে আ.লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে আ.লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:৪০ এ এম
সিরাজদীখানে আ.লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।


গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা। মিছিলটি গোয়ালবাড়ি পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেল শোডাউনও করেন তারা।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, সিরাজদীখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম ও কাইয়ুম হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির টুটুল, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ হোসেন, বিক্রমপুর আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম।


এছাড়া কাইয়ুম, আকাশ, অর্ণব, সেলিম, বোরহান, রেজা, হোসেন, সায়মন ও নাদিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)