বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রামপালের ৮০ লাখ টন কয়লা: বিদেশি তিন প্রতিষ্ঠানের দৌড়ে লিয়ানেক্স ● অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, এবার বৈধতার প্রক্রিয়া ● গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক পাঠ পরিকল্পনা তৈরী ও দুর্বল শিক্ষার্থীর ● গজারিয়ায় নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক; নারীদের আত্মনির্ভরশীল না করে বাল্যবিয়ে দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না. ● লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ একজন গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র ও সরঞ্জাম ● অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে নানা প্রস্তাব ● গজারিয়া স্কাউটস ভবন উদ্বোধন ও ইউনিফর্ম বিতরণ. ● শ্রীনগরে বাড়ৈখালী ইউপি সদস্য ও যুবলীগ নেতা সেন্টু গ্রেপ্তার, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ● টঙ্গীবাড়িতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা ● সিরাজদীখানে আ.লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক পাঠ পরিকল্পনা তৈরী ও দুর্বল শিক্ষার্থীর

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:৪৮ এ এম
গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক  পাঠ পরিকল্পনা তৈরী ও দুর্বল শিক্ষার্থীর

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রাথমিক পর্যায়ে শতভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনা এবং ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে টিচার্স গাইড অনুসরণ, নিয়মিত পাঠ পরিকল্পনা তৈরী করা, যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিতি এবং দুর্বল শিক্ষার্থীর জন্য বিশেষ যত্ন নিশ্চিত করতে শিক্ষকদের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার গজারিয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত নির্দেশ দেন।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও কার্যকর পরিদর্শন এবং
পরিদর্শন প্রতিবেদনে প্রকৃত চিত্র তুলে ধরা ও শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি বিধিবিধান অনুসরণের নির্দেশনা দেন।

মঙ্গলবার গজারিয়া উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মাধ্যমিক পর্যায়ে নিয়মিত ও মানসম্মত পাঠদান, বিজ্ঞান, গণিত ও আইসিটি শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন এবং শ্রেণিভিত্তিক কার্যকর অভিভাবক সমাবেশ আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার লক্ষ্য কেবল ভালো ফলাফল বা জিপিএ-৫ অর্জন নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। এ জন্য পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)