বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রামপালের ৮০ লাখ টন কয়লা: বিদেশি তিন প্রতিষ্ঠানের দৌড়ে লিয়ানেক্স ● অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, এবার বৈধতার প্রক্রিয়া ● গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক পাঠ পরিকল্পনা তৈরী ও দুর্বল শিক্ষার্থীর ● গজারিয়ায় নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক; নারীদের আত্মনির্ভরশীল না করে বাল্যবিয়ে দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না. ● লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ একজন গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র ও সরঞ্জাম ● অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে নানা প্রস্তাব ● গজারিয়া স্কাউটস ভবন উদ্বোধন ও ইউনিফর্ম বিতরণ. ● শ্রীনগরে বাড়ৈখালী ইউপি সদস্য ও যুবলীগ নেতা সেন্টু গ্রেপ্তার, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ● টঙ্গীবাড়িতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা ● সিরাজদীখানে আ.লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়া স্কাউটস ভবন উদ্বোধন ও ইউনিফর্ম বিতরণ.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:৪৪ এ এম
গজারিয়া স্কাউটস ভবন উদ্বোধন ও ইউনিফর্ম বিতরণ.


মুন্সীগঞ্জের গজারিয়ায় নবনির্মিত বাংলাদেশ স্কাউটস ভবন উদ্বোধন এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কাউটস ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।


​গতকাল মঙ্গলবার সকাল ১১টায় গজারিয়া উপজেলা পুরাতন থানা (ভূমি অফিস সংলগ্ন) এলাকায় গজারিয়া স্কাউটস ভবনের ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।


​গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। 


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, উপজেলা স্কাউটস ভবন উদ্বোধনের পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষা উপকরণ সহায়তায় আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। গজারিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের ইতিবাচক কার্যক্রম যেন সর্বদা গতিশীল থাকে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন এবং গজারিয়া উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন সাঈদী।


​এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, স্কাউট কমিশনার মোহাম্মদ শামীম ইকবাল,  শাহাদাত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্কাউট কমিটির সদস্যবৃন্দ। ​আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)