বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রামপালের ৮০ লাখ টন কয়লা: বিদেশি তিন প্রতিষ্ঠানের দৌড়ে লিয়ানেক্স ● অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, এবার বৈধতার প্রক্রিয়া ● গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক পাঠ পরিকল্পনা তৈরী ও দুর্বল শিক্ষার্থীর ● গজারিয়ায় নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক; নারীদের আত্মনির্ভরশীল না করে বাল্যবিয়ে দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না. ● লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ একজন গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র ও সরঞ্জাম ● অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে নানা প্রস্তাব ● গজারিয়া স্কাউটস ভবন উদ্বোধন ও ইউনিফর্ম বিতরণ. ● শ্রীনগরে বাড়ৈখালী ইউপি সদস্য ও যুবলীগ নেতা সেন্টু গ্রেপ্তার, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ● টঙ্গীবাড়িতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা ● সিরাজদীখানে আ.লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীনগরে ইলেকট্রিক চুলার আগুনে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:৩৫ এ এম
শ্রীনগরে ইলেকট্রিক চুলার আগুনে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইলেকট্রিক চুলা থেকে লাগা আগুনে টিন ও কাঠ দিয়ে নির্মিত একটি বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাকশা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার সময় ইলেকট্রিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। টিন ও কাঠ দিয়ে নির্মিত ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)