বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● রামপালের ৮০ লাখ টন কয়লা: বিদেশি তিন প্রতিষ্ঠানের দৌড়ে লিয়ানেক্স ● অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, এবার বৈধতার প্রক্রিয়া ● গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক পাঠ পরিকল্পনা তৈরী ও দুর্বল শিক্ষার্থীর ● গজারিয়ায় নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক; নারীদের আত্মনির্ভরশীল না করে বাল্যবিয়ে দিয়ে দায়িত্ব এড়ানো যাবে না. ● লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ একজন গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র ও সরঞ্জাম ● অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে নানা প্রস্তাব ● গজারিয়া স্কাউটস ভবন উদ্বোধন ও ইউনিফর্ম বিতরণ. ● শ্রীনগরে বাড়ৈখালী ইউপি সদস্য ও যুবলীগ নেতা সেন্টু গ্রেপ্তার, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ● টঙ্গীবাড়িতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা ● সিরাজদীখানে আ.লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

সিরাজদীখান প্রতিনিধি:

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:৩৯ এ এম
সিরাজদীখানে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

 


মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সহায়তাবিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।


গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মালখানগর ডিগ্রি কলেজে মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


মালখানগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট মো. হালিম হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালখানগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জয় প্রকাশ মল্লিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোবারক হোসাইন এবং মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট কর্মকর্তা মো. মফিজুর রহমান নয়ন।


প্রশিক্ষক ও প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান অমিত হাসান।


প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তরুণদের প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানের বিষয়ে দক্ষ করে তোলা। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে আহত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদানে সক্ষমতা অর্জন করবেন প্রশিক্ষণার্থীরা।


অনুষ্ঠানে মানবতার সেবায় দক্ষতা অর্জন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখারও আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)