সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● পোশাকশিল্পে দেশীয় দক্ষ জনবলের ঘাটতি, বাড়ছে বিদেশি নির্ভরতা ● স্বাস্থ্য খাতে গবেষণা ও শিল্পের মধ্যে অংশীদারি চান জুবাইদা রহমান ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● ছাত্রলীগের কর্মসূচিতে ঘিরে ধলেশ্বরী নদী থেকে ৩৭ জনকে আটক ● গজারিয়ায় সরু সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ. ● টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● শ্রীনগরে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাকে চলছে বালু ভরাটের কাজ ● ১৫ বছর ধরে চোখের আলো ছড়াচ্ছে পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ● সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে খাসি কাপ ডিগবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভট্টাচার্যের বাগ

নাজমুল হাসান শাওন:

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:৩৯ এ এম
মুন্সীগঞ্জে খাসি কাপ ডিগবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভট্টাচার্যের বাগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘খাসি কাপ ডিগবার ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা। এতে মুক্তারপুর নূর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভট্টাচার্যের বাগ ফুটবল দল।


গতকাল শনিবার বিকেলে ভট্টাচার্যের বাগ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ভট্টাচার্যের বাগ উত্তর সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মুক্তারপুর নূর স্পোর্টিং ক্লাব ও ভট্টাচার্যের বাগ ফুটবল দল।


খেলায় নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে ২-৩ গোলে মুক্তারপুর নূর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয় ভট্টাচার্যের বাগ ফুটবল দল।


খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম ও পঞ্চসার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)