সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● পোশাকশিল্পে দেশীয় দক্ষ জনবলের ঘাটতি, বাড়ছে বিদেশি নির্ভরতা ● স্বাস্থ্য খাতে গবেষণা ও শিল্পের মধ্যে অংশীদারি চান জুবাইদা রহমান ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● ছাত্রলীগের কর্মসূচিতে ঘিরে ধলেশ্বরী নদী থেকে ৩৭ জনকে আটক ● গজারিয়ায় সরু সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ. ● টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● শ্রীনগরে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাকে চলছে বালু ভরাটের কাজ ● ১৫ বছর ধরে চোখের আলো ছড়াচ্ছে পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ● সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অসুস্থ সুমন খানের পাশে ‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’ ও প্রবাসীরা

শহিদ শেখ পাখি

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:৪২ এ এম
অসুস্থ সুমন খানের পাশে ‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’ ও প্রবাসীরা

​লিভারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করা সুমন খানের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’ এবং দেশ-প্রবাসের হৃদয়বান ব্যক্তিরা। অর্থাভাবের কারণে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে দুই বেলা ঠিকমতো খাবার জোগাড় করতে না পারা সুমনের দুর্দিনে এই মানবিক উদ্যোগ এক আশার আলো হয়ে এসেছে।

​সুমন খানের অসুস্থতা ও অসহায়ত্ব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা ‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’-এর সদস্যদের নজরে আসে। এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা ও মালয়েশিয়া প্রবাসী মীর মিজান স্বপন এবং দেশীয় সদস্যদের সম্মিলিত উদ্যোগে মোট ৫০ হাজার টাকা নগদ অর্থ সংগ্রহ করা হয়।

​বুধবার (১১ নভেম্বর) বিকেলে ‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’-এর একদল প্রতিনিধি সরাসরি পুর্ব কোলা সুমনের বাসায় উপস্থিত হন এবং তাঁর ও তাঁর পরিবারের হাতে সংগৃহীত এই অর্থ তুলে দেন।

​এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হোসাইন আহমেদ পাপ্পু, হামিদুল ইসলাম মন্টু, ফরহাদ হোসাইন, মো. শাহ আলম, মো. রাজ্জাক বেপারী, মো. সাইফুল ইসলাম, আবুল হোসেন, মো. সিরাজ ও নূর আলম প্রমুখ।

​‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’-এর মুখ্য সমন্বয়ক ও সংগঠক মালয়েশিয়া প্রবাসী  মীর মিজান স্বপনের সার্বিক দিকনির্দেশনা এবং প্রবাসী ও স্থানীয় সদস্যদের আন্তরিক সহযোগিতায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এমন সময়োপযোগী সহযোগিতায় কিছুটা হলেও স্বস্তি এবং বেঁচে থাকার সাহস ফিরে পেয়েছেন অসুস্থ সুমন ও তাঁর পরিবার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)