নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ শহরের চরকিশোরগঞ্জ মোল্লারচর এলাকায় ছোট-বড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় সাদা দলকে লাল দল ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মোল্লারচর এলাকার নিজস্ব খেলার মাঠে এ ফাইনাল খেলা হয়।
অনুষ্ঠানে মোল্লারচর পঞ্চায়েত কমিটির সিনিয়র সদস্য মনির হোসেন মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সুলতান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলজার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ও পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইকবাল পাঠান, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, পঞ্চায়েত সদস্য আলমগীর মুন্সি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবির হোসেন মোল্লা। খেলায় সেরা খেলোয়ার হিসেবে পুরস্কার জিতেছেন মো. অন্তর। খেলার রেফারির দায়িত্ব পালন করেছেন মো. মহিউদ্দিন।