সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● পোশাকশিল্পে দেশীয় দক্ষ জনবলের ঘাটতি, বাড়ছে বিদেশি নির্ভরতা ● স্বাস্থ্য খাতে গবেষণা ও শিল্পের মধ্যে অংশীদারি চান জুবাইদা রহমান ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● আজ টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস, প্রেসক্লাবে আলোচনা সভা ● ছাত্রলীগের কর্মসূচিতে ঘিরে ধলেশ্বরী নদী থেকে ৩৭ জনকে আটক ● গজারিয়ায় সরু সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ. ● টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● শ্রীনগরে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাকে চলছে বালু ভরাটের কাজ ● ১৫ বছর ধরে চোখের আলো ছড়াচ্ছে পুরা ডি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ● সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরিকল্পনা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মাওয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. মানিক মিয়া

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:৪৬ এ এম
পরিকল্পনা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মাওয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেল চারটার দিকে মাওয়ার চৌরাস্তা থেকে পদ্মা সেতু উত্তর থানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।


মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নেতৃত্বে মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


মিছিল শেষে পদ্মা সেতু উত্তর থানার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি সব সময় সোচ্চার রয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, সালাম মোল্লা, বাদল হোসেন হাওলাদার, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, মো. রাশেদ, আরিফুজ্জামান লাভলু, সাগর বেপারী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান প্রমুখ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)