মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন ● সেভেন-আপ মামলায় সমন জারি হয়নি, নতুন তারিখ নির্ধারণ ● আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতায় ইংল্যান্ডের প্রশংসা আনভীর স্টেডিয়ামের ● স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, চিকিৎসকদের অনুপস্থিতি ৭০ শতাংশ পর্যন্ত ● অস্ত্রোপচার সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রশিক্ষিত জনবল বাড়ানোর আহ্বান ● গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ● শ্রীনগর-বেজগাঁও থেকে কাজলপুর-কুকুটিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী ● সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● গজারিয়ায় পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার ইউএনও কার্যালয়ের প্রথম জিপ, রাখা হলো প্রদর্শনীতে ● গজারিয়ায় মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে যুবসমাজ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এক মাস ধরে তালাবদ্ধ বয়ারগদি ইউনিয়ন ভূমি অফিস, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

আব্দুল্লাহ আল মাসুদ

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৮:১১ এ এম
এক মাস ধরে তালাবদ্ধ বয়ারগদি ইউনিয়ন ভূমি অফিস, ভোগান্তিতে সেবাগ্রহীতারা


মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়ারগদি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। ভূমি অফিসে কর্মকর্তা না থাকায় ভূমি উন্নয়ন কর ও খাজনা পরিশোধসহ প্রয়োজনীয় সেবা নিতে পারছেন না তাঁরা। এতে জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও জটিলতা তৈরি হচ্ছে।


গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে সরেজমিনে বয়ারগদি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিস কক্ষটি তালাবদ্ধ। দীর্ঘদিন ধরে অফিসের কার্যক্রম বন্ধ থাকায় প্রয়োজনীয় ভূমিসেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের।


জানা গেছে, আগের ভূমি উপসহকারী কর্মকর্তা বদলিজনিত কারণে চলে যাওয়ার পর দীর্ঘদিন ওই ইউনিয়ন ভূমি অফিসে কোনো কর্মকর্তা ছিলেন না। গত সপ্তাহে নতুন নায়েব নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেলেও তিনি কর্মস্থলে যোগদান করেছেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে অনিশ্চয়তা ছিল।


স্থানীয়দের অভিযোগ, ভূমি উন্নয়ন কর ও খাজনা পরিশোধ করতে না পারায় জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জটিলতা তৈরি হচ্ছে। এ ছাড়া নামজারি ও অন্যান্য ভূমিসংক্রান্ত সরকারি সেবা পেতেও ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা।


উত্তর গোবরদী গ্রামের বাসিন্দা নাজির হোসেন নয়ন বলেন, গত এক মাস ধরে ভূমি উন্নয়ন কর (খাজনা) দেওয়ার জন্য ভূমি অফিসে ঘুরছি। কিন্তু প্রতিবারই এসে দেখি অফিস তালাবদ্ধ। শুনেছি, এখানে নতুন নায়েব আসবেন। নায়েব না থাকায় অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অফিসে আসেন না। সারাক্ষণই অফিস তালাবদ্ধ থাকে। ফলে কোনো ধরনের ভূমিসেবা পাচ্ছি না। এ রকম একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান মাসের পর মাস বন্ধ থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হয়, তা ভেবে দেখার বিষয়। দ্রুত ভূমি অফিসটি খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানাচ্ছি।


ভূইরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, আমাদের ভূমি অফিসে দেড় মাস ধরে নায়েব ছিলেন না। এ কারণে অফিস বন্ধ ছিল। আজ দুপুর ১টার পর একজন কর্মকর্তাকে আসতে দেখেছি। এর আগে কাউকে দেখিনি। আমাদের সব ধরনের কাজকর্ম বন্ধ হয়ে গেছে।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, এ বিষয়ে আমাকে কেউ আগে জানায়নি। আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)