মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন ● সেভেন-আপ মামলায় সমন জারি হয়নি, নতুন তারিখ নির্ধারণ ● আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতায় ইংল্যান্ডের প্রশংসা আনভীর স্টেডিয়ামের ● স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, চিকিৎসকদের অনুপস্থিতি ৭০ শতাংশ পর্যন্ত ● অস্ত্রোপচার সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রশিক্ষিত জনবল বাড়ানোর আহ্বান ● গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ● শ্রীনগর-বেজগাঁও থেকে কাজলপুর-কুকুটিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী ● সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● গজারিয়ায় পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার ইউএনও কার্যালয়ের প্রথম জিপ, রাখা হলো প্রদর্শনীতে ● গজারিয়ায় মাদকের ছড়াছড়ি, ঝুঁকিতে যুবসমাজ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৮:১৫ এ এম
মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


রবিবার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফী।


সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি মাহবুব, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সভায় গত অক্টোবর মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরের গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোকে উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন। একই সঙ্গে চলমান প্রকল্পগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিনে পরিদর্শন করে কাজের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান। উন্নয়নকাজ বাস্তবায়নে জনসাধারণের ভোগান্তি কমানোর বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।


সভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)