সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে স্বপ্ন সুপার শপের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সিরাজদীখান বাজারের সিকদার শপিং কমপ্লেক্সের নিচতলায় শাখাটির উদ্বোধন করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে সুপার শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও সিরাজদীখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর, স্বপ্ন সুপার শপের সিরাজদীখান শাখার কর্ণধার সাজ্জাদ নুর ও মাহমুদুর রহমান উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধন উপলক্ষে স্বপ্ন সুপার শপের পক্ষ থেকে গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সামগ্রী এক জায়গায় সুলভ মূল্যে কেনাকাটার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় ক্রেতাদের মধ্যে নতুন শাখাটি নিয়ে আগ্রহ দেখা গেছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, গ্রাহকদের উন্নত সেবা ও মানসম্মত পণ্য সরবরাহের লক্ষ্যে এ শাখা চালু করা হয়েছে। উদ্বোধনী অফারের মাধ্যমে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। শাখাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।