নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হুমায়ুন কবীর। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার এক অফিস আদেশে তাঁকে এ পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জারি করা ওই আদেশে স্বাক্ষর করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) মৌসুমী মাহবুব।
অফিস আদেশ সূত্রে জানা যায়, এর আগে মো. হুমায়ুন কবীর মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে সেখান থেকে বদলি করে পঞ্চসার ইউনিয়ন পরিষদে পদায়ন করা হয়েছে।
একই আদেশে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বলহরি বাড়ৈকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।
আদেশে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা