রবিবার, ৮ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● ঢাকার বাতাসে স্বস্তি নেই, দূষণের শীর্ষে আগারগাঁও ● দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের আহ্বান ● মিরকাদিম ও মাওয়া মৎস্য আড়তের চিত্র সরবরাহ বাড়লেও চড়া দামে ইলিশের কেনাবেচা ● কারাবন্দী সাবেক এমপি ফয়সাল বিপ্লবের মানবিক উদ্যোগ নিহত জাহেদ নেপারীর পরিবার পেলেন এক লাখ টাকা ● টঙ্গীবাড়ীতে মোয়াজ্জেম শিকদারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ জন ● গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ. ● টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী ● টঙ্গীবাড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজদীখানে আলোচনা সভা ● সিরাজদীখানে ওয়ারেন্টভুক্ত আসামির বদলে ছোট ভাইকে ৯ ঘণ্টা আটকের অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাথরঘাটায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খান বাড়ি স্পোর্টিং ক্লাব

সিরাজদিখান প্রতিনিধি:

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৭:৪৮ এ এম
পাথরঘাটায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খান বাড়ি স্পোর্টিং ক্লাব

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খান বাড়ি স্পোর্টিং ক্লাব। খেলায় খান বাড়ি স্পোর্টিং ক্লাব ২-১ গোলে   মিতালী স্পোর্টিং ক্লাব কে পরাজিত করেন। 

পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহেদুল কবির। খেলার উদ্বোধন করেন পাথরঘাটা এমদাদিয়া মহিলা মাদ্রাসার সভাপতি মো. সেলিম শিকদার।

উদয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল কবীর মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উদয়ন সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটু, 

ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল শিকদার, শহিদুল ইসলাম ভূইয়া, রবিন শিকদার প্রমুখ।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজন এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)