সোমবার, ২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● সিরাজদিখানে পিকআপের চাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের, আহত ১ ● মুন্সীগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার ● মুন্সীগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা ● চলন্ত বাস থেকে যাত্রীর ব্যাগ নিয়ে পালাল চোর, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা. ● সিরাজদীখানে জাতীয় যুব দিবসে র‍্যালি, ঋণের চেক ও সনদপত্র বিতরণ ● সিরাজদীখানে ২৫ পরিবারের জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ● সিরাজদীখানে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের ● সিরাজদীখানে কোরআন শরিফ, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ ● ফুটপাত দখল ও অসম প্রতিযোগিতায় অস্তিত্ব সংকটে শপিং মল ● আইসিসিবিতে জাপানি গাড়ির সমাহার নিয়ে তিন দিনের আয়োজন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চলন্ত বাস থেকে যাত্রীর ব্যাগ নিয়ে পালাল চোর, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ১২:০২ পিএম
চলন্ত বাস থেকে যাত্রীর ব্যাগ নিয়ে পালাল চোর, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে রাজধানী ঢাকাগামী একটি লোকাল বাসে যাত্রার সময় এক নারীর ব্যাগ চুরির ঘটনা ঘটেছে।


বাসটি চিটাগাং রোড এলাকায় পৌঁছালে এক ব্যক্তি যাত্রীর সামনে রাখা ব্যাগটি নিয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন ভুক্তভোগী।


গতকাল রোববার বিকালে বালুয়াকান্দি এলাকায় তার নিজ বাসায় এমনটাই বলেছিলেন ভুক্তভোগী ডালিয়া রহমান।


তিনি জানান, গত কয়েক দিন আগে  গজারিয়ার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে রাজধানী ঢাকার উদ্দেশে একটি লোকাল যাত্রীবাহী বাসে ওঠেন। এ সময় তাঁর ব্যাগটি সামনে রাখা ছিল। বাসটি চিটাগাং রোড এলাকা অতিক্রম করার সময় এক ব্যক্তি কৌশলে ব্যাগটি নিয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।


তিনি আরও জানান, ব্যাগ নিয়ে ওই ব্যক্তিকে পালাতে দেখে বাসচালক বাসটি থামান। তবে ততক্ষণে চোর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি দুশ্চিন্তায় পড়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করেন।


ডালিয়া রহমান বলেন, তাঁর ব্যাগে স্বর্ণালংকারসহ নগদ টাকা ছিল। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে কেউ চিনে থাকলে তাঁর পরিচয় বা অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি ওই ব্যক্তির সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)