সিরাজদীখান প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে জাতীয় যুব দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ, যুব ঋণের চেক বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।