তাজুল ইসলাম রাকিব
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন লৌহজংয়ের মো. ইসরাফিল শেখ।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৪ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মুন্সীগঞ্জ জেলা যুবদলের ঘোষিত আংশিক কমিটিতে কয়েকজন নেতাকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন অন্তর্ভুক্ত নেতাদের মধ্যে মো. সিরাজ পাঠানকে সিনিয়র সহসভাপতি, মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার ও মহসিন খান বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইসরাফিল শেখকে সাংগঠনিক সম্পাদক এবং ইফতিয়ার হাসান সালেহীনকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
লৌহজংয়ের বৌলতলী ইউনিয়নের বৌলতলী গ্রামের আলহাজ্ব মো. করিম শেখের সেঝ ছেলে এবং লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. ইয়াছিন শেখ এর ছোট ভাই মো. ইসরাফিল শেখ জেলা যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে লৌহজংয়ের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।