শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি l ● কম দামের অ্যালুমিনিয়ামের হাঁড়িতে সীসার ঝুঁকি, সতর্ক করলেন গবেষকেরা ● অর্থনীতির মূলধারায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জুবাইদার ● মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন লৌহজংয়ের ইসরাফিল শেখ ● জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ ● লৌহজংয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ● গজারিয়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ. ● গজারিয়ায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটলা ছয় বছরেও কাজে আসেনি. ● গজারিয়ায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি. ● রামপালে সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৮:৫০ এ এম
গজারিয়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ.


মুন্সীগঞ্জের গজারিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোবারক সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।


গুরুতর আহত অবস্থায় তাঁকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।


গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোবারক সরকার ওই গ্রামের মৃত আসাদুল্লাহর ছেলে।


অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবারক সরকারের সঙ্গে একই এলাকার শফিকুল ইসলাম ও তাঁর লোকজনের দীর্ঘদিন ধরে পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে মোবারক সরকার ভবেরচর বাজারে যাওয়ার পথে বাড়ির সামনের সড়কে প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আহত মোবারক সরকার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি ও ক্রয়কৃত জমি নিয়ে শফিকুল ইসলামের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু প্রতিপক্ষের লোকজন স্থানীয় পঞ্চায়েতের রায় মেনে নেয়নি। সালিশে হেরে গিয়ে উল্টো তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানার পর তিনি পাল্টা অভিযোগ দিলে প্রতিপক্ষের লোকজন দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায়।


এ বিষয়ে বক্তব্য জানতে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)