শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি l ● কম দামের অ্যালুমিনিয়ামের হাঁড়িতে সীসার ঝুঁকি, সতর্ক করলেন গবেষকেরা ● অর্থনীতির মূলধারায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জুবাইদার ● মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন লৌহজংয়ের ইসরাফিল শেখ ● জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ ● লৌহজংয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ● গজারিয়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ. ● গজারিয়ায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটলা ছয় বছরেও কাজে আসেনি. ● গজারিয়ায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি. ● রামপালে সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটলা ছয় বছরেও কাজে আসেনি.

জুয়েল দেওয়ান, গজারিয়া.

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৮:৪৯ এ এম
গজারিয়ায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটলা ছয় বছরেও কাজে আসেনি.


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামে ফুলদী নদীর পাড়ে দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটলাটি ছয় বছরেও মানুষের কোনো কাজে আসেনি। ঘাটলায় ওঠার জন্য নির্মাণ করা হয়নি কোনো সংযোগ সড়ক। ফলে নদীর তীরঘেঁষে দাঁড়িয়ে থাকা ঘাটলাটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।


সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদীর তীরঘেঁষে নির্মিত ঘাটলাটি মাটি থেকে প্রায় সাত ফুট উঁচুতে। পাশের কাঁচা রাস্তা থেকে ঘাটলা পর্যন্ত প্রায় ২০ ফুট জায়গায় নেই কোনো সংযোগ সড়ক। ফলে স্থানীয় বাসিন্দারা চাইলেও ঘাটলাটি ব্যবহার করতে পারছেন না।


স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নদীতে গোসল ও গৃহস্থালির কাজের জন্য একটি পাকা ঘাটলা নির্মাণের। সেই দাবির পরিপ্রেক্ষিতে ঘাটলাটি নির্মাণ করা হলেও  সংযোগ সড়ক না থাকায় তা কোনো কাজে আসছে না। দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে রয়েছে সরকারি অর্থে নির্মিত স্থাপনাটি।


স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি টাকা খরচ করে এই ঘাটলা বানানো হয়েছে, অথচ আমাদের কোনো উপকারে আসছে না। বর্ষা কিংবা শুষ্ক মৌসুম সব সময়ই এটি এভাবে অকেজো হয়ে পড়ে থাকে। 


ঘাটের ফলক ও জেলা পরিষদ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পরিষদের অধীনে ২০১৮-১৯ অর্থবছরে রসুলপুর গ্রামের সর্বসাধারণের ব্যবহারের জন্য দুই লাখ টাকা ব্যয়ে ঘাটলাটি নির্মাণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে ঠিকাদার জেলা পরিষদকে ঘাটলাটি বুঝিয়ে দেন। পরে ২০২০ সালের ডিসেম্বরে ঘাটলাটি উদ্বোধন করা হয়। সরকারি অর্থ ব্যয়ে নির্মিত ফাটলটি ছয় বছরেও জনসাধারণের ব্যবহারে না আসায় স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে।


তাঁদের দাবি, দ্রুত ঘাটলায় ওঠার জন্য প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ করে এটি ব্যবহারের উপযোগী করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)