মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের চার নবীন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যোগদান করেছেন।
রোববার (৮ নভেম্বর) সকালে যোগদান উপলক্ষে নবীন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
যোগদানকারী কর্মকর্তারা হলেন শাফুয়ান আহমেদ, ইফতেহাজ আহমেদ, মারিয়া ফাতিমা ও মেহেদী ইসলাম। তাঁরা ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তা। গত ১ নভেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের পর ৫ নভেম্বর জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে চার কর্মকর্তার মাঠ প্রশাসনে কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হলো। এ সময় জেলা প্রশাসক তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং জনসেবার মানসিকতা নিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।