সোমবার, ৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বিপিসির এফডিআরে ৪,৮১৩ কোটি টাকা আটকে থাকার শঙ্কা, তদন্ত কমিটি গঠন ● মুন্সীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও মেলা ● মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ ● মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে চার নবীন কর্মকর্তার যোগদান ● আ.লীগের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত ● কুন্ডেরবাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম ● টঙ্গীবাড়িতে ক্ষুদ্র ঋণ সমবায় সমিতিগুলোর কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওসি তদন্তের ● টঙ্গীবাড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● লৌহজংয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ● দিনাজপুরে অসহায় মানুষের পাশে মুন্সীগঞ্জের আল-মদিনা সেবা ফাউন্ডেশন.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিনাজপুরে অসহায় মানুষের পাশে মুন্সীগঞ্জের আল-মদিনা সেবা ফাউন্ডেশন.

নিজস্ব প্রতিবেদক,গজারিয়া.

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:২৩ এ এম
দিনাজপুরে অসহায় মানুষের পাশে মুন্সীগঞ্জের আল-মদিনা সেবা ফাউন্ডেশন.

মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আল-মদিনা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরে শীতার্ত শিশু, নওমুসলিম ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।


সম্প্রতি দিনাজপুরের বিভিন্ন এলাকায় খতমে নবুওয়ত মারকায বাংলাদেশের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলা শাখার সবাহী মক্তবের ১৫২ জন শিশুর মাঝে কানটুপি, মোজা ও সোয়েটার বিতরণ করা হয়। এ ছাড়া ৫০ জন নওমুসলিম, অসহায় ও দুস্থ মানুষের হাতে লেপ, পাঞ্জাবি এবং নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।


ফাউন্ডেশন সূত্রে জানা যায়, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি নওমুসলিমদের সহযোগিতা, ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন এলাকায় দাওয়াহ কার্যক্রমও পরিচালনা করা হয়।


অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল হাফেজ মাওলানা আল-আমীন এবং সহযোগী সদস্য মুফতি আল-আমীন সাদেক ও মাওলানা হাবিবুর রহমান রাহাত উপস্থিত ছিলেন।


এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলম, মুফতি ওয়াক্কাস হেলেঞ্চাকুরি, হাফেজ বেলাল হুসাইন, আলহাজ্ব মো. আকরামুল ইসলাম সোহাগ, হাজী সেলিম সারোয়ার, খতমে নবুওয়ত মারকায বাংলাদেশের পঞ্চগড় শাখার দায়িত্বশীল ও মুবাল্লিগ মাওলানা মশিউর রহমান এবং দিনাজপুর শাখার মুবাল্লিগ মাওলানা ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের উদ্দেশ্য শুধু শীতার্ত মানুষের শীত নিবারণ নয়, বরং মানবিক সেবার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতেও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


এ সময় আল-মদিনা সেবা সংস্থার আহ্বায়ক ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সন্তান মাওলানা আল-আমীন বলেন, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)