সোমবার, ৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বিপিসির এফডিআরে ৪,৮১৩ কোটি টাকা আটকে থাকার শঙ্কা, তদন্ত কমিটি গঠন ● মুন্সীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও মেলা ● মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ ● মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে চার নবীন কর্মকর্তার যোগদান ● আ.লীগের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত ● কুন্ডেরবাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম ● টঙ্গীবাড়িতে ক্ষুদ্র ঋণ সমবায় সমিতিগুলোর কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওসি তদন্তের ● টঙ্গীবাড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● লৌহজংয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ● দিনাজপুরে অসহায় মানুষের পাশে মুন্সীগঞ্জের আল-মদিনা সেবা ফাউন্ডেশন.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লৌহজংয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তাজুল ইসলাম রাকিব

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:২৪ এ এম
লৌহজংয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক এবং লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. বাদল হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা বিএনপির সদস্য মো. সাগর হোসেন বেপারীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এককভাবে যে কাজ অনেক সময় কঠিন হয়ে পড়ে, সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস ও ঐক্য।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, কৃষি ও ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তিনি আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে। প্রকৃত সমবায়ীদের স্বার্থ রক্ষা করে সমবায় কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সমবায়ের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের অগ্রগতি, সমবায়ীদের অধিকার, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং দেশের সামগ্রিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব ও ভূমিকা নিয়ে বক্তব্য দেন।
এর আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)