সোমবার, ৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বিপিসির এফডিআরে ৪,৮১৩ কোটি টাকা আটকে থাকার শঙ্কা, তদন্ত কমিটি গঠন ● মুন্সীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও মেলা ● মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ ● মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে চার নবীন কর্মকর্তার যোগদান ● আ.লীগের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত ● কুন্ডেরবাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম ● টঙ্গীবাড়িতে ক্ষুদ্র ঋণ সমবায় সমিতিগুলোর কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওসি তদন্তের ● টঙ্গীবাড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● লৌহজংয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ● দিনাজপুরে অসহায় মানুষের পাশে মুন্সীগঞ্জের আল-মদিনা সেবা ফাউন্ডেশন.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টঙ্গীবাড়িতে ক্ষুদ্র ঋণ সমবায় সমিতিগুলোর কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওসি তদন্তের

মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি:

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:২৬ এ এম
টঙ্গীবাড়িতে ক্ষুদ্র ঋণ সমবায় সমিতিগুলোর কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওসি তদন্তের


‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।


রবিবার সকাল সাড়ে ১০ টায় এ দিবসটি পালন করা হয়। এবং র‍্যালি বের হয়।


দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর আহসান।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, টঙ্গীবাড়ি থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সহসভাপতি মাসুম হাসান আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিরা।


অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ সমিতিগুলোর কার্যক্রম ও তদারকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টঙ্গীবাড়ি থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ। তিনি বলেন, বর্তমানে টঙ্গীবাড়িতে ক্ষুদ্র ঋণ সমিতিগুলোর অবস্থা দুর্বিষহ। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে সঠিক তদারকির অভাব রয়েছে। সমিতিগুলোর কার্যক্রম যথাযথভাবে তদারকি করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র সমিতিগুলো ঋণের টাকা তুলে ঠিকমতো রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে না। তারা বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত-আমি এমন অনেক ঘটনা দেখেছি।’
তিনি ক্ষুদ্র ঋণ সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যথাযথ নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)