রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে? ● ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প ● গান ও মোগলাই খাবারে আইসিসিবি হেরিটেজে ব্যতিক্রমী সন্ধ্যা ● গণমাধ্যমের নীতি অনুসরণ করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা একদিন অনেক দূর এগিয়ে যাবে: মোহাম্মদ শহিদুল ইসলাম ● টঙ্গীবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক ● ধলেশ্বরীতে ছাত্রলীগের কর্মসূচিতে যোগদান সন্দেহে ৩৭ জন আটক ● মুন্সীগঞ্জে আলু রোপনে কৃষি জমিতে ব্যস্ত কৃষককূল ● রাত পোহালেই মুন্সীগঞ্জে ছয় উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নেবে ২৮৬০ শিক্ষার্থী ● সন্তানসহ মুক্তারপুর সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক নারীর ● জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধলেশ্বরীতে ছাত্রলীগের কর্মসূচিতে যোগদান সন্দেহে ৩৭ জন আটক

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:২৫ এ এম
ধলেশ্বরীতে ছাত্রলীগের কর্মসূচিতে যোগদান সন্দেহে ৩৭ জন আটক


মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌযানে ছাত্রলীগের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন ৩৭ জনকো আটক করেছে পুলিশ। শুক্রবার ল বিকালে শহরের মোল্লাচর সংলগ্ন নদীতীর থেকে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছি পুলিশ।

পুলিশ সূত্র জানাযায়, ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা কার্গো জাহাজ জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে নদী তীরে পুলিশ অবস্থান করছিলো। এসময় নদীতে ট্রালার নৌকায় করে দল বেধে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল-যুবদলেে নেতাকর্মীরা বাকিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, পূর্বে ওই স্থানটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের কর্মসূচি হয়েছিল। সেখানে আবারো একইভাবে কর্মসূচি করার একটি তথ্য ছিলো। তাই অভিযান চালিয়ে ৩৭জনকে আটক করা হয়, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)