রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে? ● ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প ● গান ও মোগলাই খাবারে আইসিসিবি হেরিটেজে ব্যতিক্রমী সন্ধ্যা ● গণমাধ্যমের নীতি অনুসরণ করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা একদিন অনেক দূর এগিয়ে যাবে: মোহাম্মদ শহিদুল ইসলাম ● টঙ্গীবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক ● ধলেশ্বরীতে ছাত্রলীগের কর্মসূচিতে যোগদান সন্দেহে ৩৭ জন আটক ● মুন্সীগঞ্জে আলু রোপনে কৃষি জমিতে ব্যস্ত কৃষককূল ● রাত পোহালেই মুন্সীগঞ্জে ছয় উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নেবে ২৮৬০ শিক্ষার্থী ● সন্তানসহ মুক্তারপুর সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক নারীর ● জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্তানসহ মুক্তারপুর সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক নারীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:১৭ এ এম
সন্তানসহ মুক্তারপুর সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক নারীর

সন্তানসহ মুক্তারপুর সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক নারীর

▫️পথচারীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় উদ্ধার করল পুলিশ

 

মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঝাঁপ দিতে উদ্যত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর সঙ্গে থাকা শিশুটির বয়স আনুমানিক দেড় বছর। শিশুটি মেয়ে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক পথচারীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে মা ও শিশুটি প্রাণে বেঁচে যান।

জানা গেছে, ঢাকা থেকে মুন্সিগঞ্জে আসার পথে ইবনে জাহেদ নামের এক যুবক সেতুতে বোরকা পরিহিত ওই নারীকে দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি গাড়ি থেকে নেমে ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে নারী কোনো উত্তর না দেওয়ায় তার সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে ওই নারী ঝাঁপ দেওয়ার কথা জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সরকার ও অমল চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও শিশুটিকে উদ্ধার করেন।

মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, পারিবারিক কলহের কারণে ওই নারী হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকায়। পরে পুলিশ ওই নারী ও শিশুটিকে উদ্ধার করে তাদের স্বামী ও বাবার উপস্থিতিতে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)