রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে? ● ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প ● গান ও মোগলাই খাবারে আইসিসিবি হেরিটেজে ব্যতিক্রমী সন্ধ্যা ● গণমাধ্যমের নীতি অনুসরণ করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা একদিন অনেক দূর এগিয়ে যাবে: মোহাম্মদ শহিদুল ইসলাম ● টঙ্গীবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক ● ধলেশ্বরীতে ছাত্রলীগের কর্মসূচিতে যোগদান সন্দেহে ৩৭ জন আটক ● মুন্সীগঞ্জে আলু রোপনে কৃষি জমিতে ব্যস্ত কৃষককূল ● রাত পোহালেই মুন্সীগঞ্জে ছয় উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নেবে ২৮৬০ শিক্ষার্থী ● সন্তানসহ মুক্তারপুর সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক নারীর ● জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাত পোহালেই মুন্সীগঞ্জে ছয় উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নেবে ২৮৬০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:১৯ এ এম
রাত পোহালেই মুন্সীগঞ্জে ছয় উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নেবে ২৮৬০ শিক্ষার্থী

 

রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’-এর পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় শুরু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি।

১০০ নম্বরের এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্যপ্রযুক্তি ও সাধারণ জ্ঞান বিষয়ে ৯০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্ন থাকবে। বাকি ১০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে বৃক্ষরোপণের জন্য। অর্থাৎ পরীক্ষার্থীদের নিজ হাতে গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার পরিচয় দিতে হবে।

এদিকে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও ভার্চুয়াল আসক্তি কমিয়ে বাস্তবমুখী ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতেও সচেতনতামূলক প্রচারণা চালাবে সংগঠনটি।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ বেশি। মোট আবেদনকারীর মধ্যে ১ হাজার ৯৮৭ জন ছাত্রী এবং ৮৬৭ জন ছাত্র রয়েছে।

জেলার ছয়টি উপজেলার নির্ধারিত কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো—সিরাজদিখানের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬০৫ জন, মুন্সীগঞ্জ সদরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি গার্লস হাই স্কুলে ৫৮৪ জন, শ্রীনগরের হাসাড়া কালীকিশোর স্কুল অ্যান্ড কলেজে ৫১৯ জন, টংগিবাড়ীর বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৪৫৩ জন, গজারিয়ার গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলে ৪১০ জন এবং লৌহজংয়ের হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২৮৮ জন।

পরীক্ষার প্রস্তুতি ও আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা জানান, নিবন্ধন, প্রবেশপত্র, আসনবিন্যাস থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া ওয়েবসাইটের (www.manabseba.org) মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

তিনি বলেন, প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের বাস্তব জীবনে পরিবেশপ্রেমী ও সামাজিকভাবে দায়বদ্ধ করে গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ কারণেই পরীক্ষায় বৃক্ষরোপণের জন্য ১০ নম্বর রাখা হয়েছে।

প্রচলিত পরীক্ষাপদ্ধতির বাইরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ভার্চুয়াল জগতের বাইরে বাস্তবমুখী কাজে উৎসাহিত করার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)