কাজী সাব্বির আহমেদ দীপু
বর্ষার পানি নামতে শুরু করায়
-------------------------
মুন্সীগঞ্জে আলু রোপনে কৃষি জমিতে ব্যস্ত কৃষককূল
বর্ষা মৌসুমের পানি নামতে শুরু করায় আলু রোপনের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার বিস্তীর্ন এলাকার কৃষি জমি প্রস্তুুত করতে দিনভর ব্যস্ত সময় যাচ্ছে কৃষককূলের। নভেম্বর মাসের শুরুতেই কোমর বেঁধে কৃষকরা বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকদের নিয়ে আলু রোপন উৎসবে মেতে উঠবেন। এরই প্রস্তুুতি হিসেবে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমাগার থেকে বীজ আলু নেওয়া, কোথাও জমি পরিস্কার-পরিচ্ছন্ন, কোথাও প্রস্তুুত হওয়ার পর আলু রোপন কাজ করে যাচ্ছেন। এবার জেলার ৬টি উপজেলায় ৩৯ হাজার ৩’শ হেক্টর জমিতে আলু আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শীতের আগমনের শুরুতেই আলু আবাদে জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন চলছে আলু রোপনের মহোৎসব। কৃষকের ব্যস্ততা থেকেই বোঝার উপায় নেই, গত দুই মৌসুমে তারা লাখ লাখ টাকার লোকসানের কবলে পড়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
অন্যদিকে কৃষককূলের ব্যস্ততায় যুক্ত হয়ে মুন্সীগঞ্জের আবাদকৃত জমিতে আলু রোপন কাজে যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় লক্ষাধিক পুরুষ ও নারী শ্রমিক। তারা রোজ হিসেবে আবার চুক্তি হিসেবে কৃষকের জমিতে আলু রোপন করবেন। এ অবস্থায় তারা ন্যায্য মজুরী পেয়ে আর্থিক লাভবান হয়ে অভাব-অনটন থেকে মুক্ত হয়ে আলু রোপন কাজে মনোযোগী হয়ে উঠেছে। নভেম্বর থেকে শুরু হওয়া আলু রোপন কাজে ডিসেম্বর মাস পর্যন্ত ব্যস্ত থাকবে কৃষককূল। সেই সঙ্গে বাড়ীর আঙিনায় কৃষকদের সহযোগিতায় সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন বাড়ীর গৃহিনীরাও।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ৭৫ থেকে ৮০ হাজার কৃষক পরিবার আলু আবাদের সঙ্গে জড়িত। তাই পরিবারগুলো এখন আলু আবাদ করে লাভের আশায় নতুন স্বপ্œ বুনছে। আলু আবাদ করেই আগামীর অর্থনৈতিক ভীত তৈরীর স্বপ্ন দেখছেন কৃষককুল।
সরেজমিন বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার, বাংলাবাজার, মোল্লাকান্দি, শিলই ও আধারা ইউনিয়নের সকল কৃষকই আলু আবাদে জড়িত। সদরের ইউনিয়ন গুলোতে বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে কৃষকের আলু চাষাবাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এরই অংশ হিসেবে জমি পরিচর্চা শুরুর পাশাপাশি তারা জমিতে সার দেওয়া ও আলু বীজ রোপন করতে কৃষকরা এখন ব্যস্ত সময় অতিবাহিত করছেন। চলতি মৌসুমের শুরুতে চরাঞ্চলের কৃষককূল আলু আবাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এছাড়া টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামেও একই দৃশ্য লক্ষ্য করা গেছে। জেলার সিরাজদিখান, লৌহজং, গজারিয়া ও শ্রীনগর উপজেলা জুড়েও কৃষকের মধ্যে আলু আবাদের প্রস্তুতি চলছে।
কৃষকরা জানিয়েছে, জেলার ৬ টি উপজেলার কৃষককুল সাধারণত: বিএডিসি ও বিদেশী বাক্স আলু বীজ রোপন করে থাকে। তাছাড়া স্থানীয় আলু বীজও রোপন করা হয়। এ লক্ষ্যে কৃষক এখনই আলু বীজ ও সার সংগ্রহে মাঠে নেমে পড়েছেন।
জানা গেছে, গত মৌসুমে জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও আবাদ হয়েছিল ৩৮ হাজার ৮০০ হাজার হেক্টর জমিতে।
মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৩’শ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ সদর, সিরাজদীখান, লৌহজং, টঙ্গিবাড়ী, গজারিয়া ও শ্রীনগর উপজেলা বিস্তীর্ন এলাকাজুড়ে আলু আবাদের লক্ষ্যে কৃষককূল জমি প্রস্তুুত করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে।