রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে? ● ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প ● গান ও মোগলাই খাবারে আইসিসিবি হেরিটেজে ব্যতিক্রমী সন্ধ্যা ● গণমাধ্যমের নীতি অনুসরণ করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা একদিন অনেক দূর এগিয়ে যাবে: মোহাম্মদ শহিদুল ইসলাম ● টঙ্গীবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক ● ধলেশ্বরীতে ছাত্রলীগের কর্মসূচিতে যোগদান সন্দেহে ৩৭ জন আটক ● মুন্সীগঞ্জে আলু রোপনে কৃষি জমিতে ব্যস্ত কৃষককূল ● রাত পোহালেই মুন্সীগঞ্জে ছয় উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নেবে ২৮৬০ শিক্ষার্থী ● সন্তানসহ মুক্তারপুর সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক নারীর ● জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:১৫ এ এম
জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. রেজাউল বারী (৪৭) নামে মসজিদের এক খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে শ্রীনগর বাজার এলাকা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রেজাউল বারী শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে তার বাড়ি।
পুলিশ ও কিশোরীর পরিবার জানান, জ্বিনের আঁছড় করছে ধারনা থেকে ১৩ বছর বয়সী অসুস্থ্য এক কিশোরীর পরিবার চলতি বছরের ২০ সেপ্টেম্বর মসজিদের খতিব রেজাউলের শরনাপন্ন হন। ওই সময় কিশোরীকে তাবিজ ও কবজ দেন সেই খতিব। এতে কিছুদিন সুস্থ্যতা বোধ করেন কিশোরী। কিন্তু কয়েকদিন বাদে আবার অসুস্থ্য হয়ে পড়েন। এ অবস্থায় খতিবের সঙ্গে যোগাযোগ করেন পরিবারটি। খতিবের কথা মতো গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কিশোরীকে সঙ্গে করে তার মা-বাবা শ্রীনগর বাজার এলাকায় খতিবের ভাড়া বাসায় ছুটে যান। পরে জ্বিন হাজির করার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে ঘর অন্ধকার করে দেন ওই খতিব।
কিশোরীর মা-বাবার অভিযোগ, ওই রাতে জ্বিন তাড়ানোর কথা বলে অন্ধকার ঘরের ভেতর বিভিন্ন কৌশলে তার মেয়েকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। পরে তারা রাতেই শ্রীনগর থানা পুলিশের কাছে অভিযোগ করেন। শ্রীনগর থানার ইন্সপেক্টর তদন্ত মিল্টন দত্ত জানান, যৌন নিপীড়নের শিকার কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ  রাতেই অভিযান চালান। এসময় শ্রীনগর বাজার এলাকা থেকে অভিযুক্ত খতিব রেজাউলকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)