রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে? ● ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প ● গান ও মোগলাই খাবারে আইসিসিবি হেরিটেজে ব্যতিক্রমী সন্ধ্যা ● গণমাধ্যমের নীতি অনুসরণ করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা একদিন অনেক দূর এগিয়ে যাবে: মোহাম্মদ শহিদুল ইসলাম ● টঙ্গীবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক ● ধলেশ্বরীতে ছাত্রলীগের কর্মসূচিতে যোগদান সন্দেহে ৩৭ জন আটক ● মুন্সীগঞ্জে আলু রোপনে কৃষি জমিতে ব্যস্ত কৃষককূল ● রাত পোহালেই মুন্সীগঞ্জে ছয় উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নেবে ২৮৬০ শিক্ষার্থী ● সন্তানসহ মুক্তারপুর সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক নারীর ● জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণমাধ্যমের নীতি অনুসরণ করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা একদিন অনেক দূর এগিয়ে যাবে: মোহাম্মদ শহিদুল ইসলাম

তাজুল ইসলাম রাকিব

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:২৯ এ এম
গণমাধ্যমের নীতি অনুসরণ করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা একদিন অনেক দূর এগিয়ে যাবে: মোহাম্মদ শহিদুল ইসলাম


অল্প সময়ের মধ্যেই মুন্সিগঞ্জ জেলার পাঠকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিন ‘বর্ষবার্তা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, “অল্প সময়ের মধ্যে মুন্সিগঞ্জের বার্তা পত্রিকাটি মুন্সিগঞ্জ জেলার মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গত ১৯ অক্টোবর পত্রিকাটির এক বছর পূর্ণ হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বর্ষবার্তা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি, গণমাধ্যমের নীতি অনুসরণ করে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা একদিন অনেক দূর এগিয়ে যাবে।”
মোড়ক উন্মোচনের পর তিনি ম্যাগাজিনটির বিভিন্ন পাতা ঘুরে দেখেন। মুন্সিগঞ্জ-বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সমকালীন নানা বিষয় নিয়ে সাজানো এই সংকলনের প্রশংসা করেন এবং পত্রিকাটির সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
মোহাম্মদ শহিদুল ইসলাম আরও বলেন, একটি স্থানীয় পত্রিকা এক বছর পূর্ণ করে এমন একটি সংকলন প্রকাশ করছে, এটি আনন্দের বিষয়। স্থানীয় সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘বর্ষবার্তা’য় সেই প্রচেষ্টার প্রতিফলন দেখা যাচ্ছে।
তিনি বলেন, নতুন একটি পত্রিকার পথচলা সহজ নয়। সততা, পেশাদারত্ব ও পাঠকের আস্থা ধরে রাখতে পারলে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা অনেক দূর এগিয়ে যাবে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ, সিরাজদিখান প্রতিনিধি সিজান খানসহ পত্রিকার অন্যান্য সদস্যরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)