মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
শনিবার মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ২য় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ৩য় দিনের পরীক্ষা (১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। উক্ত কার্যক্রম (১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং)।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর (ডেভেলপমেন্ট) পুলিশ হেডকোয়ার্টার্স; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম (ক্রাইম এন্ড অপস্) টাঙ্গাইল জেলা; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান (ডিবি) নারায়নগঞ্জ জেলাসহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পরিশেষে, নিয়োগ বোর্ডের সভাপতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদানপূর্বক প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।