সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু ● রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ ব্যাংক চান আহসান এইচ মনসুর ● রাজনৈতিক বিপর্যয় উন্নয়নের পথে বড় বাধা: ওয়াহিদউদ্দিন ● এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ মুন্সীগঞ্জের তৃতীয় দিন সম্পন্ন ● মুন্সীগঞ্জে সরকারি নীতিমালা উপেক্ষা করে শিক্ষকদের জমজমাট কোচিং বাণিজ্য ● শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস শেখ মো. আব্দুল্লাহ এমপির ● টঙ্গীবাড়িতে স্বজন সমাবেশের কমিটি গঠন সভাপতি রনি, সম্পাদক মাসুম ● শ্রীনগরে ওকাবের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● গজারিয়ায় (অব.) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় (অব.) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৮:৪৩ এ এম
গজারিয়ায় (অব.) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন.


মুন্সীগঞ্জের গজারিয়ায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা (অব.) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।


গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে বাউশিয়া এলাকায় একটি রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুচকাওয়াজ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব সম্পন্ন হয়।
এরপর ওই রেস্টুরেন্টের দ্বিতীয় তলার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামছুল ইসলাম। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ক্যাপ্টেন আমিরুল ইসলাম। 


সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট আলমগীর দেওয়ানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংস্থার সিনিয়র সহসভাপতি সার্জেন্ট (অব.) সাইফুল ইসলাম স্বপন ও রাজিব মিয়া।


এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট (অব.) মো. হুমায়ুন কবির, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন, সার্জেন্ট (অব.) আব্দুল মতিন, ফারুক মিয়াজী, সামসুল হক, সালেহ আহমেদ, ইলিয়াসসহ সংস্থার অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।


প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও কল্যাণ মূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)