শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি l ● কম দামের অ্যালুমিনিয়ামের হাঁড়িতে সীসার ঝুঁকি, সতর্ক করলেন গবেষকেরা ● অর্থনীতির মূলধারায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জুবাইদার ● মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন লৌহজংয়ের ইসরাফিল শেখ ● জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ ● লৌহজংয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ● গজারিয়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ. ● গজারিয়ায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটলা ছয় বছরেও কাজে আসেনি. ● গজারিয়ায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি. ● রামপালে সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৩১ এ এম
মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫) আর নেই। বুধবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জেলা শহরের মধ্য কোটগাঁও এলাকার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরকেওয়ার গ্রামের প্রয়াত কফিল উদ্দিন দিদারের ছেলে। 

তিনি তিন ছেলে—মিলন দিদার, মিজান দিদার ও বাবু দিদার এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে নিজ গ্রাম চরকেওয়ারের স্থানীয় পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজার প্রথম পর্ব বুধবার বাদ আসর জেলা শহরের শহর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে চরকেওয়ার ইউনিয়নের ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানা আক্তার সহ সদর থানা পুলিশের একটি টিম। 

একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন একজন অভিভাবককে হারালেন। একই সঙ্গে স্থানীয় এলাকাবাসী হারালেন একজন বীর মুক্তিযোদ্ধাকে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা তার দুই প্রবাসী ছেলে মিজান ও বাবু। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)