শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● লাইসেন্স-ফি ও অতিরিক্ত ব্যয়ের বোঝা কমলে বাড়বে শ্রমিকের মজুরি l ● কম দামের অ্যালুমিনিয়ামের হাঁড়িতে সীসার ঝুঁকি, সতর্ক করলেন গবেষকেরা ● অর্থনীতির মূলধারায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জুবাইদার ● মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন লৌহজংয়ের ইসরাফিল শেখ ● জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ ● লৌহজংয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ● গজারিয়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ. ● গজারিয়ায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটলা ছয় বছরেও কাজে আসেনি. ● গজারিয়ায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি. ● রামপালে সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি ও এমআরপি উল্লেখবিহীন বীজ বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৩৩ এ এম
অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি ও এমআরপি উল্লেখবিহীন বীজ বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং এমআরপি ও উৎপাদনের তারিখ উল্লেখবিহীন বীজ বিক্রির দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া বীজের মূল্যতালিকা প্রদর্শন না করায় আরও একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।


বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত শ্রীনগর উপজেলার কলেজ রোড ও শ্রীনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান সূত্রে জানা যায়, শেখ ট্রেডার্সে তদারকির সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে প্রতিটি এলপিজি গ্যাস সিলিন্ডার ২ হাজার ১৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আতিক হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।


অন্যদিকে, খান ট্রেডার্সে উৎপাদনের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখবিহীন বীজের প্যাকেট বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক সুমন খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আবু বকর সীড স্টোরে বীজের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক আবু বকরকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।


বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ভোক্তা অধিকার রক্ষা এবং ব্যবসায়িক অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)