সোমবার, ৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বিপিসির এফডিআরে ৪,৮১৩ কোটি টাকা আটকে থাকার শঙ্কা, তদন্ত কমিটি গঠন ● মুন্সীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও মেলা ● মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ ● মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে চার নবীন কর্মকর্তার যোগদান ● আ.লীগের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত ● কুন্ডেরবাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম ● টঙ্গীবাড়িতে ক্ষুদ্র ঋণ সমবায় সমিতিগুলোর কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওসি তদন্তের ● টঙ্গীবাড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● লৌহজংয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ● দিনাজপুরে অসহায় মানুষের পাশে মুন্সীগঞ্জের আল-মদিনা সেবা ফাউন্ডেশন.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা-নির্যাতনের কথা তুলে ধরলেন এমপি আব্দুস সালাম আজাদ

নাজমুল হাসান শাওন:

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:১৯ এ এম
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা-নির্যাতনের কথা তুলে ধরলেন এমপি আব্দুস সালাম আজাদ

দীর্ঘ ১৭ বছর দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার আন্দোলন-সংগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলায় নির্যাতনের শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।


গতকাল রোববার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার তালতলা-ডহুরী খালের ওপর কুন্ডের বাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি বলেন, আজকে যিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও শত শত মামলা দেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থেকে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তারেক রহমানের নির্দেশনায় উন্নয়নের বার্তা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী টঙ্গীবাড়ীতে এসেছেন।


কুন্ডের বাজার সেতু প্রসঙ্গে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ বলেন, শত বছরের পুরোনো এই খাল পারাপারে একসময় মানুষকে সাঁতরে যেতে হতো। বিএনপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে জনগণের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে কাজ করবেন এবং গণতন্ত্র রক্ষা করবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ কুন্ডের বাজার সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হচ্ছে।


অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলোসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)