সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু ● রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ ব্যাংক চান আহসান এইচ মনসুর ● রাজনৈতিক বিপর্যয় উন্নয়নের পথে বড় বাধা: ওয়াহিদউদ্দিন ● এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ মুন্সীগঞ্জের তৃতীয় দিন সম্পন্ন ● মুন্সীগঞ্জে সরকারি নীতিমালা উপেক্ষা করে শিক্ষকদের জমজমাট কোচিং বাণিজ্য ● শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস শেখ মো. আব্দুল্লাহ এমপির ● টঙ্গীবাড়িতে স্বজন সমাবেশের কমিটি গঠন সভাপতি রনি, সম্পাদক মাসুম ● শ্রীনগরে ওকাবের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● গজারিয়ায় (অব.) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় শিক্ষামন্ত্রীর আগমনে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস.

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৮:৫৫ এ এম
গজারিয়ায় শিক্ষামন্ত্রীর আগমনে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস.

মুষলধারে বৃষ্টি, বিদ্যালয়ের মাঠজুড়ে কাদামাটি। কারও মাথায় ছাতা, কেউ আবার বৃষ্টিতে ভিজেই দাঁড়িয়ে আছে। তবুও থেমে নেই উচ্ছ্বাস। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে একনজর দেখার অপেক্ষায় বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে কোমলমতি শিক্ষার্থীরা।


গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে এমন দৃশ্য দেখা যায়।


সরেজমিনে দেখা যায়, শিক্ষামন্ত্রীকে স্বাগত জানাতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়। এ সময় বৃষ্টি শুরু হলে অনেক শিক্ষার্থী ছাতা নিয়ে অবস্থান নেয়। আবার অনেকে বৃষ্টিতে ভিজেই মন্ত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে কাদামাটির সৃষ্টি হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ও উৎসাহে কোনো কমতি দেখা যায়নি।


এ সময় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানায়, শিক্ষা মন্ত্রীকে কাছ থেকে দেখার আগ্রহ থেকেই বৃষ্টি উপেক্ষা করে অপেক্ষা করছে তারা।


ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার বলে, বৃষ্টিতে ভিজে কষ্ট হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রী আমাদের এলাকায় আসছেন। তাঁকে একনজর দেখতে পারব, এটাই অনেক আনন্দের।


বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী হৃদয় জানায়, আমরা চাই শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি করার উদ্যোগ নেবেন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, সুন্দর শিক্ষার পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন এটাই আমাদের প্রত্যাশা।


ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল-আমীন জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা ধৈর্যসহকারে শিক্ষামন্ত্রীর অপেক্ষায় ছিল। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শিক্ষার্থীদের এমন আগ্রহ ও ভালোবাসা সত্যিই প্রশংসনীয়।


তবে শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসের পাশাপাশি বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করায় তাদের ভোগান্তির বিষয়টিও ছিল চোখে পড়ার মতো। প্যান্ডেলের কাপড়ের ওপর জমে থাকা বৃষ্টির পানি গড়িয়ে ভেতরে পড়ছিল। পুরো প্যান্ডেল ও বিদ্যালয়ের মাঠজুড়ে ছিল কাদামাটি। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও অবস্থান ব্যাহত হয়।


সচেতন অভিভাবকদের মতে, শিক্ষার্থীদের এমন উৎসাহ আনন্দের হলেও তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আবহাওয়া ও পরিবেশ বিবেচনায় নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা উচিত।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)