বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সিগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিন মজুরের মৃত্যু ● হামের টিকা কেনায় অনিয়ম-বিলম্ব: ইউনূস সরকারের দায় তদন্তের মুখে ● পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থ জোগানোর অভিযোগে শিল্প মালিকদের হিসাব জব্দ ● বিতর্কিত বক্তব্যের পর ডিটিসিএর পদ থেকে সরানো হলো মসিউরকে ● মুন্সীগঞ্জ শিশু একাডেমির পরিচালনা পর্ষদের নতুন কমিটির অনুমোদন ● দীপাড়া ও রায়পুরা আশ্রয়ণ প্রকল্পের ৩৪টি ঘরের মধ্যে ১৮টি তালাবদ্ধ ● টঙ্গীবাড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার, বছর না যেতেই ভাঙছে পাড়ের মাটি ● সামাজিক ও আচরণগত পরিবর্তন" শীর্ষক প্রশিক্ষণ নিলেন রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএমএর রিপোর্টার সাদিয়া ● পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট ● টঙ্গীবাড়িতে পুকুরে মরা মুরগি ফেলে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ২৫ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জ শিশু একাডেমির পরিচালনা পর্ষদের নতুন কমিটির অনুমোদন

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৫১ এ এম
মুন্সীগঞ্জ শিশু একাডেমির পরিচালনা পর্ষদের নতুন কমিটির অনুমোদন

মুন্সীগঞ্জ শিশু একাডেমির পরিচালনা পর্ষদের নতুন কমিটির অনুমোদন

▫️ সদস্য নির্বাচিত হয়েছেন সজল, হাসান ও আশরাফী

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

মুন্সীগঞ্জ শিশু একাডেমির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বুধবার ১৩ সদস্যের এই কমিটির অনুমোদন দেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও শিশু একাডেমির পদাধিকার বলে সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী। এই কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন সজল, হাসান জাহাঙ্গীর ও শাহানাজ আশরাফী।

নিরৃবাচিত সদস্যদের মধ্যে মোজাম্মেল হোসেন সজল সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতিচর্চা, চিকিৎসাসেবা ও সমাজকল্যাণসহ বহুমাত্রিক কর্মযজ্ঞে দীর্ঘবছর ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পেশাদার সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা, নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করা এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন ।

মোজাম্মেল হোসেন সজল মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্তমান কমিটির সভাপতি। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন। তিনি সাংস্কৃতিক ঐক্য পরিষদ, মুন্সীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি।

এছাড়াও তিনি বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। সজল পরপর তিনবার(২০০১-২০০৭ সাল পর্যন্ত) মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

নবগঠিত কমিটির অপর দুই সদস্য হলেন- জেলা জাসাসের আহ্বায়কব হাসান জাহাঙ্গীর এবং জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রমোটার এবং সরকারি হরগঙ্গা কলেজের (গেস্ট টিচার অর্থনীতি) শাহানাজ আশরাফী। এছাড়া তিনি একজন জুলাই যোদ্ধা।
কমিটির অপর সদস্যরা পদাধিকার বলে সদস্য নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)