বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সিগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিন মজুরের মৃত্যু ● হামের টিকা কেনায় অনিয়ম-বিলম্ব: ইউনূস সরকারের দায় তদন্তের মুখে ● পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থ জোগানোর অভিযোগে শিল্প মালিকদের হিসাব জব্দ ● বিতর্কিত বক্তব্যের পর ডিটিসিএর পদ থেকে সরানো হলো মসিউরকে ● মুন্সীগঞ্জ শিশু একাডেমির পরিচালনা পর্ষদের নতুন কমিটির অনুমোদন ● দীপাড়া ও রায়পুরা আশ্রয়ণ প্রকল্পের ৩৪টি ঘরের মধ্যে ১৮টি তালাবদ্ধ ● টঙ্গীবাড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার, বছর না যেতেই ভাঙছে পাড়ের মাটি ● সামাজিক ও আচরণগত পরিবর্তন" শীর্ষক প্রশিক্ষণ নিলেন রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএমএর রিপোর্টার সাদিয়া ● পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট ● টঙ্গীবাড়িতে পুকুরে মরা মুরগি ফেলে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ২৫ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট

আপন সরদার,

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৩৭ এ এম
পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল সীমানাধীন পদ্মা নদীতে একটি বালুবাহী বাল্কহেডে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) ভোরে হাসাইল ট্রলার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে বাল্কহেডে থাকা লোকজনের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।


বাল্কহেডের মালিক বিল্লাল চৌকিদার জানান, বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে হাসাইল ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে তাঁদের বালুবাহী বাল্কহেডটি অবস্থান করছিল। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ১০ থেকে ১২ জনের একটি দল এসে তাঁদের বাল্কহেডটি থামায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।


বিল্লাল চৌকিদার বলেন, “ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে ১০-১২ জন ডাকাত আমাদের বাল্কহেড থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। তাদের সবার মুখে মাস্ক থাকায় কাউকে চিনতে পারিনি।”


তিনি আরও জানান, ঘটনার পর ডাকাতরা দ্রুত ট্রলারে করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় বাল্কহেডে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।


পদ্মা নদীর হাসাইল অংশে এমন ডাকাতির ঘটনায় নদীপথে চলাচলকারী নৌযান ও বালুবাহী বাল্কহেডের মালিক-শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ভোর ও রাতের নির্জন সময়ে নদীপথে চলাচলকারী নৌযানগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে নদীপথে টহল জোরদার ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ মুঠোফোনে বলেন, “ডাকাতির বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যেহেতু এটি নৌ-ডাকাতির ঘটনা, সেক্ষেত্রে বিষয়টি নৌ-পুলিশের আওতাধীন।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)