বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সিগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিন মজুরের মৃত্যু ● হামের টিকা কেনায় অনিয়ম-বিলম্ব: ইউনূস সরকারের দায় তদন্তের মুখে ● পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থ জোগানোর অভিযোগে শিল্প মালিকদের হিসাব জব্দ ● বিতর্কিত বক্তব্যের পর ডিটিসিএর পদ থেকে সরানো হলো মসিউরকে ● মুন্সীগঞ্জ শিশু একাডেমির পরিচালনা পর্ষদের নতুন কমিটির অনুমোদন ● দীপাড়া ও রায়পুরা আশ্রয়ণ প্রকল্পের ৩৪টি ঘরের মধ্যে ১৮টি তালাবদ্ধ ● টঙ্গীবাড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার, বছর না যেতেই ভাঙছে পাড়ের মাটি ● সামাজিক ও আচরণগত পরিবর্তন" শীর্ষক প্রশিক্ষণ নিলেন রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএমএর রিপোর্টার সাদিয়া ● পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট ● টঙ্গীবাড়িতে পুকুরে মরা মুরগি ফেলে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ২৫ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিন মজুরের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ১০:৩৯ এ এম
মুন্সিগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিন মজুরের মৃত্যু

  মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দিনমজুর জাহেদ মাজার ভক্ত ছিলেন, বুধবার রাতে নিজ বাড়ির পাশে হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ এর মাজার শরীফের একটি কামরায় অবস্থান করছিলেন সে। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কামরায় ডুকে জাহেদকে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান,ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ফরিদ বেপারীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদক মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে বলেও জানান তিনি। পূর্ব বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)