বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মুন্সিগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিন মজুরের মৃত্যু ● হামের টিকা কেনায় অনিয়ম-বিলম্ব: ইউনূস সরকারের দায় তদন্তের মুখে ● পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থ জোগানোর অভিযোগে শিল্প মালিকদের হিসাব জব্দ ● বিতর্কিত বক্তব্যের পর ডিটিসিএর পদ থেকে সরানো হলো মসিউরকে ● মুন্সীগঞ্জ শিশু একাডেমির পরিচালনা পর্ষদের নতুন কমিটির অনুমোদন ● দীপাড়া ও রায়পুরা আশ্রয়ণ প্রকল্পের ৩৪টি ঘরের মধ্যে ১৮টি তালাবদ্ধ ● টঙ্গীবাড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার, বছর না যেতেই ভাঙছে পাড়ের মাটি ● সামাজিক ও আচরণগত পরিবর্তন" শীর্ষক প্রশিক্ষণ নিলেন রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএমএর রিপোর্টার সাদিয়া ● পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট ● টঙ্গীবাড়িতে পুকুরে মরা মুরগি ফেলে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ২৫ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিতর্কিত বক্তব্যের পর ডিটিসিএর পদ থেকে সরানো হলো মসিউরকে

স্টাফ রিপোর্টার:

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ১০:১৬ এ এম
বিতর্কিত বক্তব্যের পর ডিটিসিএর পদ থেকে সরানো হলো মসিউরকে

 প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। চুক্তিভিত্তিক সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা মসিউর রহমানকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের পদ থেকে সরিয়ে নেওয়া হলেও এর কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি। গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, সেটিকে হাদিস হিসেবে অভিহিত করলে অনেকে মনে করতে পারেন, পরবর্তী পদায়নের আশায় তিনি প্রধানমন্ত্রীকে তোষামোদ করছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, দেশপ্রেম ও সম্মিলিত স্বার্থের কথা বলা এসব বাণীর সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই। একপর্যায়ে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে দাড়ি নেই এবং তিনি টুপি পরেন না বলেই বাণীটি হাদিস হিসেবে স্বীকৃতি পায়নি। কোনো আলেম বা হুজুর একই কথা বললে সেটি হাদিস হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে দেওয়া মসিউর রহমানের এই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও আলোচনা শুরু হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)