মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ ঘটনায়
মোল্লাকান্দিতে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান
স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায়
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে
এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে জেলা পুলিশ, এসআরবিসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন
নির্বাহি ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।