শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবিতে নির্মাণ-আবাসন-পানি ব্যবস্থাপনা নিয়ে ছয় প্রদর্শনী ● সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ ঘটনায় মোল্লাকান্দিতে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান ● ইউপি নির্বাচনকে সামনে রেখে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ ● গজারিয়ায় এমপি কামরুজ্জামান রতন প্রান্তিক কৃষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে ● ইউপি নির্বাচন ঘিরে মোল্লাকান্দিতে আধিপত্যের সংঘাত, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০ ● হাসাইল বানারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ● গজারিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন. ● মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবদলের বিশাল প্রতিবাদী মিছিল ● গজারিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত ● গজারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,গজারিয়া.

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:১৫ এ এম
গজারিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মোট ৩০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।


প্রশিক্ষণ কর্মশালায় কিন্ডারগার্টেন শিক্ষকদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার মূল আকর্ষণ ছিল সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস সফটওয়্যার সংক্রান্ত ধারণা ও এর ব্যবহারিক প্রয়োগ।


প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, ইলিয়াস আহমেদ এবং আলী আকবর সিকদার।


প্রশিক্ষকগণ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর সঠিক ডাটাবেজ সংরক্ষণে কিন্ডারগার্টেনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপিইএমআইএস-এ সঠিক ও নির্ভুল তথ্য এন্ট্রি নিশ্চিত করা গেলে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা আরও গতিশীল ও স্বচ্ছ হবে।


প্রশিক্ষণ চলাকালীন শিক্ষকরা হাতে-কলমে ল্যাপটপ ও মোবাইলের মাধ্যমে আইপিইএম আইএস পোর্টালে প্রবেশের পদ্ধতি অনুশীলন করেন এবং প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সমস্যার বাস্তবভিত্তিক সমাধান জেনে নেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)