শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবিতে নির্মাণ-আবাসন-পানি ব্যবস্থাপনা নিয়ে ছয় প্রদর্শনী ● সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ ঘটনায় মোল্লাকান্দিতে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান ● ইউপি নির্বাচনকে সামনে রেখে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ ● গজারিয়ায় এমপি কামরুজ্জামান রতন প্রান্তিক কৃষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে ● ইউপি নির্বাচন ঘিরে মোল্লাকান্দিতে আধিপত্যের সংঘাত, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০ ● হাসাইল বানারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ● গজারিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন. ● মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবদলের বিশাল প্রতিবাদী মিছিল ● গজারিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত ● গজারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ.
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় এমপি কামরুজ্জামান রতন প্রান্তিক কৃষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে

জুয়েল দেওয়ান,গজারিয়া

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:২৩ এ এম
গজারিয়ায় এমপি কামরুজ্জামান রতন প্রান্তিক কৃষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে


মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেছেন, সরকারি ভাবে বরাদ্দ করা সার ও বীজসহ কৃষি খাতের সুযোগ-সুবিধা যেন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সঠিকভাবে পান, তা নিশ্চিত করতে হবে। প্রান্তিক কৃষকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে কেউ নিজের অতিরিক্ত উপার্জনের চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। কাউকে এ ধরনের অন্যায় ও অনিয়ম করতেও দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, অতীতে অনেক মানুষ সরকারি অনুদান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকরা যেন স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সার বিতরণে কোনো ধরনের অনিয়ম ও অপপ্রচারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সারা দেশে কোথায় কী ঘটেছে কিংবা কোথায় মিথ্যা অপপ্রচার হচ্ছে, তা নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। তবে গজারিয়া ও মুন্সীগঞ্জ সদর এলাকায় সারসহ সরকারি যেকোনো অনুদান বিতরণে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা বরদাশত করা হবে না।
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, প্রান্তিক কৃষকরা যেন তাঁদের প্রাপ্য অংশ যথাযথ ভাবে পান, সেটি সবাইকে নিশ্চিত করতে হবে। নিজের জন্য যা বরাদ্দ রয়েছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অতিরিক্ত উপার্জনের লোভে সাধারণ কৃষকদের কোনো ধরনের হয়রানি বা ভোগান্তিতে ফেলা যাবে না। আগামী দিনেও কৃষকদের কল্যাণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান ইসহাক আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ২ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।#

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)