রবিবার, ২২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মাঠের লড়াইয়ে সাংবাদিকরা, শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ● লৌহজংয়ে বিএনপির কর্মীসভায় সালাম আজাদ এমপি কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান ● মুন্সীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উদযাপন ● মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোকিত সন্তান মীর মোতাহার হাসান বিক্রমপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সত্য তুলে ধরার আহ্বান ● গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা. ● শিক্ষার গুণগত মান ফেরাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী. ● গজারিয়ায় শিক্ষামন্ত্রীর আগমনে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস. ● এক ভরি স্বর্ণের বিরোধে ভাইকে খুন, ভাবিসহ গ্রেপ্তার ৪ ● রিয়েল এস্টেট শুধু ব্যবসা নয়, লাখো মানুষের জীবিকার অবলম্বন ● সন্ত্রাসের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া যাবে না: তারেক রহমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা.

নিজস্ব প্রতিবেদক ​গজারিয়া.

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৮:৫৭ এ এম
গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা.

​মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে সড়ক স্বাভাবিক করে।


গতকাল ​শুক্রবার সকাল ১০ টার দিকে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকায় দুর্বৃত্তরা একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে।


​স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। গাছটি কাটার ফলে ঢাকামুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাছটি অপসারণ করেন।


​এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার মুঠোফোনে জানান, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪৫ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকার পর গাছ সরিয়ে মহাসড়ক পরিষ্কার করা হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।#

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)