রবিবার, ২২ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● মাঠের লড়াইয়ে সাংবাদিকরা, শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ● লৌহজংয়ে বিএনপির কর্মীসভায় সালাম আজাদ এমপি কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান ● মুন্সীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উদযাপন ● মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোকিত সন্তান মীর মোতাহার হাসান বিক্রমপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সত্য তুলে ধরার আহ্বান ● গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা. ● শিক্ষার গুণগত মান ফেরাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী. ● গজারিয়ায় শিক্ষামন্ত্রীর আগমনে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস. ● এক ভরি স্বর্ণের বিরোধে ভাইকে খুন, ভাবিসহ গ্রেপ্তার ৪ ● রিয়েল এস্টেট শুধু ব্যবসা নয়, লাখো মানুষের জীবিকার অবলম্বন ● সন্ত্রাসের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া যাবে না: তারেক রহমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোকিত সন্তান মীর মোতাহার হাসান বিক্রমপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সত্য তুলে ধরার আহ্বান

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৮:৫৮ এ এম
মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোকিত সন্তান মীর মোতাহার হাসান  বিক্রমপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সত্য তুলে ধরার আহ্বান

 

মাদক, অনিয়ম, অপসংস্কৃতি ও অপসাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার এবং এটিএন বাংলার সিইও ও এটিএন পরিবারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মীর মো. মোতাহার হাসান। শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মুন্সীগঞ্জের সন্তান মীর মো. মোতাহার হাসান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “গণমাধ্যম ধীরে ধীরে ডিজিটালাইজড হচ্ছে, ফলে কিছু প্রতিবন্ধকতা তৈরি হওয়া স্বাভাবিক। তবে প্রতিবন্ধকতা না থাকলে চ্যালেঞ্জ আসে না, আর চ্যালেঞ্জ না থাকলে জীবন অর্থহীন হয়ে যায়। যারা অন্যায় ও অনিয়মকে প্রশ্রয় না দিয়ে মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধে এগিয়ে আসেন, তারাই প্রকৃত সফল।”

নিজের ৪৬ বছরের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, সাংবাদিকতায় ৩০ বছর এবং মিডিয়া ব্যবস্থাপনায় ১৬ বছর ধরে তিনি বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। এটিএন বাংলা ও এটিএন নিউজের সিইও হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে তিনি মুন্সীগঞ্জের স্থানীয় সাংবাদিকদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।

মুন্সীগঞ্জ তথা প্রাচীন বিক্রমপুরের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি সেই গ্রামের সন্তান, যে গ্রামে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছেন। আমাদের এই জেলায় হুমায়ুন আজাদের মতো বহু গুণীজনের জন্ম হয়েছে।

দলমত নির্বিশেষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যদি আমরা এই ঐতিহাসিক বিষয়গুলো তুলে ধরতে পারি, তবে বিক্রমপুর তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। সত্যকে বহিঃপ্রকাশ ঘটানোই গণমাধ্যমের কাজ—এটি একটি বিপ্লব, আসুন সবাই মিলে এই বিপ্লবে শামিল হই।”


বৈরী আবহাওয়া উপেক্ষা করে সভায় উপস্থিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মুন্সীগঞ্জের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা তাকে বারবার ফিরে আসার অনুপ্রেরণা জোগাবে।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সুজন হায়দার জনির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এটিন বাংলার মুন্সীগঞ্জ প্রতিনিধি মো: ফরিদুল হাসান ফরিদ ও এটিএন নিউজের নিউজ এডিটর মোঃ শাহাদাত রানাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)