নিজস্ব প্রতিবেদক, লৌহজং
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ন মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। গতকাল শুক্রবার বিকলে ৪টার দিকে লৌহজংয়ে মাওয়া পদ্মা সেতু উত্তর থানা এলাকার মেদিনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত কর্মী সভায় উপরোক্ত আহবান জানান এমপি।
বর্তমান পরিকল্পিত সন্ত্রাসের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, পরবর্তী করণীয় নির্ধারণ এবং দলের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।