নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে তারেক জিয়া প্রজন্মদলের জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার দস্তরখানা রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। পরে উপস্থিত নেতা-কর্মীদের জন্য খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তারেক জিয়া প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক কাওসার আহম্মেদ, জেলা কমিটির সভাপতি সুমন দেওয়ান, সাধারণ সম্পাদক যুবরাজ আহম্মেদ রিয়াদ, সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি খোরশেদ মাদবর ও মো. মামুন খান এবং সহসাধারণ সম্পাদক সুজন সরকার সার্বিক সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফাহাদ অনিক, মহিলা বিষয়ক সম্পাদক খুকুমণি, সহসভাপতি মিজান দেওয়ান ও শিপলু শিকদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ কাইয়ুম এবং পঞ্চসার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল আহম্মেদসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।