শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● বিপিসিকে না জানিয়েই রিফাইনারির যন্ত্রপাতি আমদানি, চলছে নির্মাণকাজ ● বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের তাগিদ জুবাইদার ● ফ্ল্যাট বিক্রিতে মন্দা, ঝুঁকিতে ৫০ লাখ কর্মসংস্থান ● জ্বালানি সরবরাহে অনাগ্রহ, বিকল্প চুক্তিতে বাড়তি খরচ ● সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেছেন ● মুন্সীগঞ্জে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পেলো অনুদানের চেক ● শ্রীনগরে অনুমোদন ছাড়াই একের পর নির্মাণ হচ্ছে বহুতল ভবন! ● টঙ্গীবাড়িতে সংঘর্ষ, কিশোরীসহ দুই নারীকে কুপিয়ে জখম ● সিরাজদীখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ● বাড়ৈখালী বাজার সেতু ঘেঁষে অপরিকল্পিত হোটেল নির্মাণ: হুমকির মুখে যাতায়াত ও সৌন্দর্য
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টঙ্গীবাড়িতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

টঙ্গীবাড়ি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:৪১ এ এম
টঙ্গীবাড়িতে সার ডিলারদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া। 
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, কৃষি উৎপাদন সচল রাখতে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা অবৈধভাবে সার মজুত করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সার ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নিয়মিত তদারকি করবে।
টঙ্গীবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল সহ উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলাররা উপস্থিত ছিলেন। এ সময় সার সরবরাহ, মজুত, বিপণন ও কৃষকদের চাহিদা অনুযায়ী সার প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)